২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সাভারের আশুলিয়া থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

সাভার, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাভারের আশুলিয়া থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বিশ মাইল এলাকার এমপি চেকপোস্টের পাশে আনুমানিক ৩৫ বছর বয়সের ওই যুবকের লাশ পাওয়া যায়। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। সকাল ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাতে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা যুবকটিকে গুলি করে হত্যা করে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্ততি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৫৫ ঘ.