২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, আহত ১

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা সদরে ইউপিডিএফ ও জনসংহতি সমিতির সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 08:30 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

খাগড়াছড়ি, সেপ্টম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা সদরে ইউপিডিএফ ও জনসংহতি সমিতির সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে বেলতলী এলাকায় এ গোলাগুলিতে আহত রূপম চাকমা (৪০) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কর্মী বলে পুলিশ জানিয়েছে। রূপম চাকমাকে প্রথমে লক্ষ্মীছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লক্ষ্মীছড়ি থানার ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পিসিজেএসএস’র মধ্যে প্রায় আট রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় জেএসএস কর্মী রূপম চাকমার বাম হাতে গুলি লেগেছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৪২০ ঘ.