কক্সবাজার, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরের আইবিপি মাঠ থেকে রোববার অস্ত্র ও গুলিসহ চার ‘ডাকাতকে’ আটক করেছে পুলিশ।
আটকরা হলেন শহরের স্টেডিয়াম পাড়ার মোহাম্মদ আলী (৪৮), পূর্ব লাইট হাউজপাড়ার কামাল উদ্দিন (৩৫), পাহাড়তলীর হালিমাপাড়ার আবুল কালাম বাবুল (২৫) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সেলিম (২৮),
বিকাল ৩টার দিকে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (ওসি) কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে অস্ত্রসহ এদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশে তৈরি একটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৮ ঘ.
bdnews24