চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত ও নয়জন আহত হয়েছে।
বুধবার রাতে এ বজ্রপাতে নিহতরা হলেন ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের ময়ামারী গ্রামের আব্দুল গফুরের ছেলে বাইরুল ইসলাম (৪৫), সবুজ্জানের ছেলে আকতারুল ইসলাম (২২) ও সুলতান আলীর ছেলে রফিকুল ইসলাম (২১)।
আহতরা হলেন একই গ্রামের মাইনুল (১৮), আফতাব (৫০), রুবেল (২৫), টুটুল (৩০), আব্দুল বারী (২০), শফিকুল ইসলাম (৪৬), আনারুল ইসলাম (৪০), হামিদুর রহমান (২০) ও আব্দুল (৭০)।
ভোলাহাট থানার ওসি শহীদ সোহরাওয়ার্দী জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে ময়ামারী গ্রামের মৎস্যজীবীরা পার্শ্ববর্তী মহানন্দা নদীতে মাছ ধরতে যায়।
এ সময় বজ্রপাতে বাইরুল, আকতারুল ও রফিকুল ঘটনাস্থলেই মারা যায়। আহতদের ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২০৩ ঘ.
bdnews24