২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজত থেকে ২ ভারতীয় নাগরিক পালানোয় ৬ পুলিশ বরখাস্ত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আদালতের হাজত থেকে দুই ভারতীয় আসামি পালিয়ে যাওয়ায় ছয় পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

সুনামগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আদালতের হাজত থেকে দুই ভারতীয় আসামি পালিয়ে যাওয়ায় ছয় পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে¡ অবহেলার অভিযোগে ছয় পুলিশ সদস্যকে বুধবার সাময়িক বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) গনিউজ্জামান লস্কর। বরখাস্তকৃত হলেন এএসআই আব্দুল মোতালেব, কনস্টেবল ইদ্রিস আলী, মামুনুর রশিদ, আব্দুস সাত্তার, ইয়াকুব আলী ও সিরাজুল ইসলাম। গত ১ জুন অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে ধর্মপাশার উপজেলার মহেশখলা এলাকা থেকে অস্ত্রসহ আটক করা হয়। ধর্মপাশা থানায় অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে দুইটি মামলা করে পুলিশ। অস্ত্র মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজিরার জন্য সোমবার সুনামগঞ্জ জেলা কারাগার থেকে ওই দুই আসামিদের ধর্মপাশায় আনা হয়। গত মঙ্গলবার রাতে আদালতের হাজতখানার গ্রিল ভেঙ্গে ওই দুই আসামি পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৬৫০ ঘ.