২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ ও উখিয়ায় ৩৭ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৩৭ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমার ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৩৭ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমার ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর থেকে বিকাল পর্যন্ত সীমান্তের ৮টি পয়েন্ট থেকে এ আটক ও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলে। বিজিবি’র ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান সাংবাদিকদের বলেন, টেকনাফের হ্নীলায় ৮ জন, শাহপরীর দ্বীপে ৬ জন, টেকনাফ সদরে ২ জন, দমদমিয়ায় ১০ জন ও উনচিপ্রাংয়ে একজন আটক হয়। এদিকে, বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, উখিয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্র“, পালংখালী ও রেজু আমতলী পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ১০ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৯৩৪ ঘ.