ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তোফাজ্জল হোসেন তরফদারকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার তাকে ওই পদে নিয়োগের আদেশ জারি করে।
এছাড়া একইদিন জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে উপসচিবসহ আরো কয়েকটি পদে রদবদল করেছে।
উপসচিবদের মধ্যে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব পদে কর্মরত উপসচিব ড. আমিনুর রহমানকে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের একান্ত সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে।
এরআগে মহিউদ্দীন খান আলমগীর ওই কমিটির সভাপতি ছিলেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব যাহিদা খানমকে বদলি করা হয়েছে সড়ক বিভাগের উপসচিব পদে।
পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত জ্যেষ্ঠ সহকারী সচিব রোকসিন্দা ফারহানাকে ঢাকা ভূমি সংস্কার বোর্ডের সহকারী ভূমি কমিশনার পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
এ ছাড়া সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুমন কুমার পান্ডেকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির-৩ (পিইডিপি-৩) সহকারী পরিচালক পদে নিয়োগ দেয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭১১ ঘ.
bdnews24