খুলনা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা পুলিশ সুপার কার্যালয়ে সুইপার নিয়োগে দুর্নীতির অভিযাগ করেছে হরিজন ঐক্য পরিষদ।
মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দুর্নীতির প্রতিবাদ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক গৌতম হেলা।
দুর্নীতির মাধ্যমে দেওয়া বর্তমান নিয়োগ বাতিল করে সুইপারদের নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, পত্রিকায় প্রকাশিত নিয়োগের শর্তে উল্লেখ ছিল হরিজন স¤প্রদায় (সুপাইর) উক্ত নিয়োগে অগ্রাধিকার পাবে। সে অনুযায়ী তারা যথাযথ নিয়মে আবেদনপত্র জমা দেন। সকল প্রকার পরীক্ষা সম্পন্ন করেও তাদের কোনো লোককে নিয়োগ দেয়া হয়নি।
বক্তব্যে আরো বলা হয়, চলতি বছরের ২৯মে প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠিতে হরিজন স¤প্রদায়ের লোকদের সুইপার পদে শতকরা ৮০ ভাগ কোটা পূরণের নির্দেশ দেয়া হয়। কিন্তু এ নিয়োগে তা পালন করা হয়নি।
এ ব্যাপারে খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী বলেন, সুইপার নিয়োগে কোনো অনিয়ম হয়নি। যথাযথ নিয়ম মেনেই সুইপার নিয়োগ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৫ ঘ.
bdnews24