২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্ত্রী হত্যা দায়ে যাবজ্জীবন

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 09:16 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক উম্মে কুলসুম এ রায় দেন। সেইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডও দেওয়া হয়। দণ্ডিত আব্দুল লতিফ কাজিপুর উপজেলার পশ্চিম খুকশিয়া গ্রামের মাঞ্জাব আলীর ছেলে। এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় লতিফের মা ও বাবাকে বেকসুর খালাস দেওয়া হয় বলে জানিয়েছেন পিপি আইজনীবী আব্দুর রহমান। ২০০৮ সালের ১লা এপ্রিল যৌতুকের দাবিতে স্ত্রী শিউলী খাতুনকে পিটিয়ে হত্যা করে লতিফ। এ ঘটনায় কাজিপুর থানার উপ-পরিদর্শক শিবিরুল ইসলাম বাদি হয়ে আব্দুল লতিফ, তার মা ও বাবাকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫১৩ ঘ.