২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবি ছাত্র ইউনিয়নের

গণমুখী বিজ্ঞান ভিত্তিক একধারার শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমুখী বিজ্ঞান ভিত্তিক একধারার শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সোমবার শিক্ষা দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি জানান। তারা বলেন, সামরিক সরকারগুলো পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের হাতে অস্ত্র ও অর্থ তুলে দেয়ার মধ্য দিয়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদ নেই এবং দখলদারিত্বের রাজনীতি কায়েম হয়েছে। স্কুল কলেজগুলোতে যথাযথ অবকাঠামোগত সুবিধ নেই উল্লেখ করে বক্তারা বলেন, গ্রামে-গঞ্জে শিক্ষার মান নেই বললেই চলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট ভয়াবহ রূপ নিয়েছে। ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলার সভাপতি তৌহিদ টিপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, চবি সভাপতি সূবর্ণা ধর, চুয়েট সভাপতি হিমাদ্রী দেব প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/ইউএস/এইচএ/২২৩৫ ঘ.