২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোমবার পাগলা নদীতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোমবার পাগলা নদীতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মৃত মোবারক হোসেন (১৯) শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার কাজেম আলীর ছেলে। তিনি রাধাকান্তপুর কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। শিবগঞ্জ পৌরসভার মেয়র শামীম কবির হেলিম বলেন, বেলা ২টার দিকে মোবারক শেখ টোলা এলাকায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যান। বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০৯ ঘ.