২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশে ঘাঁটি করার আগ্রহ নেই’

যৌথ মহড়ায় অংশ নিতে এসে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 05:41 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে স্থায়ী বা অস্থায়ী কোনো ধরনের ঘাঁটি করার আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের অধিনায়ক স্কট এইচ সুইফ্ট। রোববার রাজধানীর হোটেল র‌্যাডিসনে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার সঙ্গে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। সোমবার চট্টগ্রামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ মহড়ায় (কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং)- অংশ নিতে ঢাকায় এসেছেন ভাইস অ্যাডমিরাল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একটি ঘাঁটি তা স্থায়ী বা অস্থায়ী হোক- এ বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। আমার দৃষ্টিতে, বাংলাদেশে স্থায়ী উপস্থিতির কোনো প্রয়োজন নেই।” “এটা সম্পদ-প্রতিবন্ধক পরিবেশ তৈরি করবে। এমনকি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যদি একমত হওয়ার বিষয়ে লিখিত চুক্তি করেও এবং বর্তমান সম্পর্কের বাইরেও নতুন কোনো আনুষ্ঠানিক সম্পর্ক তৈরি করে, তাহলেও সপ্তম নৌবহরের প্রেক্ষাপটে তা খুবই কঠিন হবে।” ‘ফরোয়ার্ড অপারেটিং সাইটস অ্যান্ড কো-অপারেটিভ সিকিউরিটি লোকেশন’ প্রতিষ্ঠার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি প্রায়ই তা শুনি। এটা নতুন। বাংলাদেশে এর জন্য আলোচনা প্রয়োজন। এটা আরো ঘাঁটির বিষয়ে নয়। এটা সম্পর্ক নির্মাণের বিষয়। এটা আমাদের পরস্পরের এক সঙ্গে কাজ করার বিষয়ে বোধের উন্নয়নের প্রশ্ন।” মার্কিন নৌবহর প্রধান বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক সম্পর্কের বিরোধিতা করা খুবই উৎপাদনশীলতা বিরোধী হবে। তিনি বলেন, “এটার বিরোধিতা করা উৎপাদনশীলতা বিরোধী। আমি চাই যৌথ ও ঘনিষ্ট সম্পর্ক। তবে বিশেষ সম্পর্কের বিরোধিতা করি।” অ্যাডমিরাল সুইফ্ট বলেন, “আমি এটাকে প্রতিযোগিতা হিসেবে দেখি না। এটা একটা যৌথ প্রচেষ্টা।” তিনি বলেন, “বাংলাদেশ নৌবাহিনীর অনেক জাহাজই চীনা। আমি মনে করি বাংলাদেশ চীন ও অন্যান্য দেশ থেকে জাহাজ কেনা অব্যাহত রাখবে। একটি দেশ বা সরকার হিসেবে বাংলাদেশই এ সিদ্ধান্ত নেবে।” “বাংলাদেশের আরো সমুদ্রসীমা শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজন এবং তার নৌবাহিনী বিস্তৃত হচ্ছে। জলসীমায় শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করা অব্যাহত রাখব।” যুক্তরাষ্টের এই কমান্ডার বলেন, শুধু নিরাপত্তার স্বার্থে নিরাপত্তার মূল্য খুবই সামান্য। বরং এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করাটা বড় কাজ। “এ অঞ্চলে স্থিতিশীলতা যত জোরদার হবে এ অঞ্চলে সংঘাতের আশঙ্কা তত কমবে। এজন্যই আমি ব্যাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সম্পর্ক গভীর করতে ইচ্ছুক।” কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও জানান িিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এএল/২৩২৩ ঘ.