২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

রাঙামাটির লংগদু উপজেলায় রোববার বজ্রপাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

রাঙামাটি, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির লংগদু উপজেলায় রোববার বজ্রপাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত হাসিনা বেগম (৬০) লংগদুর মাইনিমুখ ইউনিয়নের ইসলামাবদের কাসেম আলীর স্ত্রী। লংগদু থানার ওসি মো. রেজাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে হাসিনা বেগম বাড়ির উঠানে ঝাড়– দেওয়ার সময় বজ্রপাতে আহত হন। লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.