২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে ২৬ কেজি হেরোইন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রপ্তানি কার্গোতে থাকা তিনটি কার্টন থেকে ২৬ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রপ্তানি কার্গোতে থাকা তিনটি কার্টন থেকে ২৬ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আকিজ বিড়ির কার্টন থেকে এসব হেরোইন উদ্ধার করে কাস্টসম এবং আমর্ড পুলিশ বেটালিয়ন (এপিবিএন)। এপিবিএন’এর সরকারি পুলিশ সুপার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর টিকমকে জানান, মালয়শিয়া পাঠানোর জন্য কর্গোতে রক্ষিত আকিজ বিড়ির ৯টি কার্টনে তল্লাশি চালিয়ে তিনটি কার্টন থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। বিড়ির নামে এগুলো রোববার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে পাঠানোর জন্য আনা হয়েছিল। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা এসে প্রাথমিক পরীক্ষা করে এগুলোকে যে হেরোইন তা নিশ্চিত করেছেন বলেও জানান তিনি। এসব হেরোইন একটি ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্টের (সিঅ্যান্ডএফ) মাধ্যমে পাঠানো হচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এএল/২২৫৬ ঘ.