২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ময়মনসিংহ রোড স্টেশনের কাছে শনিবার ট্রেনে কাটা পড়ে দুই পথচারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ময়মনসিংহ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ রোড স্টেশনের কাছে শনিবার ট্রেনে কাটা পড়ে দুই পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার সৈয়দ আহম্মদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চলাচলকারী ধলেশ্বরী নামের ট্রেনটিতে কাটা পড়েন দুই অজ্ঞাত পরিচয় পথচারী। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৩০ ঘ.