ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসচাপায় প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল শাখার মটর ক্লিনার মো. মমিনুল ইসলাম মারা গেছেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনেই দুলদুল পরিবহণের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মমিনুলের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকাল নয়টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। ঘটনার পর কাফরুল থানায় একটি মামলা হয়েছে।
কাফরুল থানার ওসি আব্দুল লতিফ জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। তবে বাসটি আটক করা হয়েছে।
দুলদুল পরিবহণের এই বাসটি উত্তরা থেকে গাবতলী রুটে যাতায়াত করে।
মমিনুল হক প্রধানমন্ত্রী কার্যালয়ে মটর ক্লিনার হিসাবে সংযুক্ত ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও পাঁচ বছরের পুত্র সন্তান রেখে গেছেন।
মমিনুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রধানা গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০৪০ ঘ.
bdnews24