২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবকের জিহ্বা কেটে চোখ তুলে নিল সন্ত্রাসীরা

রাজধানীর কদমতলীতে এক যুবককের জিহ্বা কেটে তার দুই চোখ উপড়ে দিয়েছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে এক যুবককের জিহ্বা কেটে তার দুই চোখ উপড়ে দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব জুরাইনের এক বাগান বাড়িতে এ ঘটনা ঘটে। যুবকের নাম মো. সোহেল (২২)। সোহেলকে তার পরিবার পুলিশ সোর্স বলে দাবি করলেও পুলিশ তা নাকচ করে দিয়েছে। পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তাদের দাবি। সোহেলের স্ত্রী ফারহানা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সাংবাদিকদের জানান, স্থানীয় মাদক ব্যবসায়ী চানুসহ সাত আটজন সোহেলকে পূর্ব জুরাইনের এক বাগান বাড়িতে মুরাদপুর রোডের বাসা থেকে ডেকে নিয়ে জিহ্বা কেটে দেয় এবং তার দু’টি চোখ উপড়ে ফেলে। চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। কদমতলী থানার ওসি সৈয়দ শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সোহেল পুলিশের সোর্স নয়। পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটেছে।” তাকে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭৫৫ ঘ.