২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত সচিবসহ ১৯ কর্মকর্তা রদবদল

প্রশাসনের সাত অতিরিক্ত সচিব, সাত যুগ্ম-সচিব ও পাঁচজন উপসচিবসহ মোট ১৯ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের সাত অতিরিক্ত সচিব, সাত যুগ্ম-সচিব ও পাঁচজন উপসচিবসহ মোট ১৯ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বুধবার এসব রদবদল করা হয়। অতিরিক্ত সচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাকসুদুল হাসান খানকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ড. মনতোষ ধরকে বাংলাদেশ রেশম বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ওএসডি অতিরিক্ত সচিব জালাল আহমেদকে অর্থ বিভাগে এবং বোয়েসেল’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কায়কোবাদ হোসেন, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান এহছানুল হক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলির আদেশ পাওয়া অতিরিক্ত সচিব গোলাম মোস্তফাকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে বাংলাদেশ রেশম বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে থাকা সুনিল চন্দ্র পালকে ওএসডি করে গভীর সমূদ্র বন্দর সেলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ওএসডি করা হয়েছে শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাহফুজার রহমান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনির হোসেনকে। ওএসডি যুগ্ম-সচিব মাহবুবা হাসনাতকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে ও আব্দুল হাকিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং বেসরকারি শিক্ষক নিবন্ধণ ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য মজিবুর রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়। ওএসডি যুগ্ম-সচিব ফাতেমা বেগমকে এনটিআরসিএ’র সদস্য পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। উপসচিবদের মধ্যে ওএসডি শহীদুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগ, সড়ক বিভাগের এএম সাইফুল হাসানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপ-পরিচালক পদে বদলির আদেশ পাওয়া মুর্শিদুল হক খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের উপসচিব পদে বদলি ও পদায়ন করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) পরিচালক এসএম ফয়সাল আলমকে পরিকল্পনা বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে। ওএসডি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব আবুল কালাম খানকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০২৩ ঘ.