২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

চাঁদপুরে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে এক আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 08:24 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে এক আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম এ রায় দেন। এর সঙ্গে দণ্ডি দুইজনকে দুই লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতরা হলেন ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁ গ্রামের মো. শামসুল ইসলাম পাঠানের ছেলে মো. সোহেল রানা (২১) ও একই এলাকার রুহুল আমিন গাজীর ছেলে মো. সোহেল (২৩)। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মো. রিপনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আমান উল্যা আমান জানান, ২০০৬ সালের ১৯ ডিসেম্বর রাতে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে মো. নুরুল ইসলাম তালুকদারের সোনার দোকানের কর্মচারী সুমন চন্দ্র দাসকে (১৯) গলা কেটে হত্যা করে আসামিরা। এ ঘটনায় সুমনের বাবা দীলিপ চন্দ্র দাস বাদি হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪২২ ঘ.