২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে নিখোঁজ ১ জনের লাশ উদ্ধার

কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ তিন জনের মধ্যে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ তিন জনের মধ্যে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জরিনা বেগম (৩০) পটিয়া উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙাচরের মো. ফোরকানের স্ত্রী। তিনি নগরীর একটি পোশাক কারখানা শ্রমিক ছিলেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে বিকালে নগরীর বন্দর থানার সল্টগোলা এলাকার কর্নফুলী নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে জরিনাসহ স্কুলছাত্রী জেসমিন ও আরেক পোশাক শ্রমিক জাহাঙ্গীর আলম নিখোঁজ হন। নৌকাটি সল্টগোলা থেকে কর্ণফুলী নদী পার হয়ে ডাঙ্গাচরের যাওয়ার সময় একটি জাহাজের পাকার স্রোতে ডুবে যায়। বন্দর থানার উপ পরিদর্শক তৈয়ব আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিঁেখাজ তিন জনের মধ্যে এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড বাকি নিখোঁজদেরকে উদ্ধারে কাজ করছে বলে তিনি জানান। জুলদা ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম হৃদয় বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছিলেন, ধারণ ক্ষমতা চেয়ে দ্বিগুন যাত্রী বহন করায় জাহাজের পাকার ¯্রােতে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিল বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১৫৬ ঘ.