২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার ৫ দিন পর

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর খাগড়াছড়ির এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

খাগড়াছড়ি, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর খাগড়াছড়ির এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলা শহরের চেঙ্গীনদীর ওপারে একটি মংসাই রাখাইনের (৪৬) লাশ পাওয়া যায়। খাগড়াছড়ি সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশটি একটি ঝর্নার পাশে পাহাড়ের ঢালে আটকে ছিল। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় উদ্বার করা হয়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি, বলেন তিনি। নিহতের পরিবারের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বাসা থেকে বের হওয়ার পর মংসাই রাখাইন নিখোঁজ ছিলেন। এ সময় তার সঙ্গে ৭০/৮০ হাজার টাকা ছিল। শহরের পানখাইয়া পাড়ায় তার একটি বিউটি পার্লার রয়েছে বলে তারা জানান। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৫ ঘ.