২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মলদ্বারে ইয়াবা পাচার

মলদ্বারে করে ইয়াবা বড়ি পাচারের সময় ঢাকাগামী একটি ট্রেনের দুই যাত্রী গ্রেপ্তার হয়েছেন, যারা মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মলদ্বারে করে ইয়াবা বড়ি পাচারের সময় ঢাকাগামী একটি ট্রেনের দুই যাত্রী গ্রেপ্তার হয়েছেন, যারা মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার রাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা। গ্রেপ্তার রবিউল আলম (২৫) ও মো. বাবুল (২২) কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নিলা এলাকার বাসিন্দা। তাদের কাছে ৪৫০টি ইয়াবা বড়ি পাওয়া যায় বলে মুকুল চাকমা জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দুজন ইয়াবা নিয়ে তুর্ণা নিশীথা ট্রেনে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে আমাদের কাছে খবর আসে। তখন স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।” দেহ তল্লাশি করে কোনো ইয়াবা বড়ি না পাওয়া গেলেও তাদের অধিদপ্তরের কার্যালয়ে আনা হয়। “সেখানে তাদেরকে খাবার খাওয়ানোর পর বাথরুম করিয়ে রবিউলের কাছ থেকে ২৫০ পিস এবং বাবুলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়,” বলেন মুকুল জ্যোতি। দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/২১৩৩ ঘ.