ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কয়ার গ্রুপের মালিকানাধীন মাছরাঙা টেলিভিশন থেকে পদত্যাগ করেছেন বার্তা প্রধান শাহ আলমগীর।
চ্যালেনটির শুরু থেকে বার্তা প্রধান হিসেবে কর্মরত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আলমগীর।
অব্যাহতি চেয়ে সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছেন জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অব্যাহতির আবেদনে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছি। বাকিটা আর নাই বললাম।”
শাহ আলমগীর ২০১০ সালের ৮ অগাস্ট মাছরাঙা টেলিভিশনে যোগ দেন। তিনি এর আগে যমুনা টিভি ও চ্যানেল আই ছাড়াও বেশ কয়েকটি সংবাদপত্রে কাজ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২০৫১ ঘ.
bdnews24