২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জামায়াত নেতা গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী পৌর জামায়াতের আমীর সৈয়দ নিয়ামুল হাসানকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 10:47 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ফরিদপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ফরিদপুরের বোয়ালমারী পৌর জামায়াতের আমীর সৈয়দ নিয়ামুল হাসানকে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার পৌর এলাকার ওয়াপদা মোড় থেকে নিয়ামুলকে (৩৪) গ্রেপ্তার করা হয়। বোয়ালমারী থানার ওসি রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে নিয়মুলের নেতৃত্বে জামায়াত ও শিবিরের কর্মীরা মিছিল করার চেষ্টা করছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থির অবনতির আশঙ্কায় মিছিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫৪১ ঘ.