২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দেড়হাজার কলাগাছ কেটেছে দুর্বৃত্তরা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শুক্রবার রাতে প্রায় দেড়হাজার কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শুক্রবার রাতে প্রায় দেড়হাজার কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে মাথবপুর গ্রামের ১৩ জন চাষির প্রায় চার লাখ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান। ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন আব্দুল মালেক, ছিরু মিয়া, তৈয়ব আলি, জিন্না আলম, আশরাফ আলি, আব্দুল কুদ্দুস, নওশের আলি, শরিফুল ইসলাম, সিদ্দিক হোসেন, মোক্তার হোসেন, দাউদ হোসেন, মোহন ও বাদশা আলম। দাউদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে তিনি ক্ষেতে সার দিয়ে বাড়ি ফেরেন। শনিবার সকালে গিয়ে দেখেন দুর্বৃত্তরা কলা গাছ কেটে দিয়েছে। কয়েকদিন পরই কলা গাছগুলোতে মোচা ধরতে শুরু করত বলে তিনি জানান। মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফ রেজা মন্নু বলেন, তিনি দুর্বৃত্তদের ধরার চেষ্টা করবেন। শৈলকুপা থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন বলেন, ক্ষতিগ্রস্ত চাষিরা বিষয়টি পুলিশকে জানায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৬ ঘ.