২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মুদি দোকানি খুন

সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক মুদি দোকানি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

সিলেট, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক মুদি দোকানি নিহত হয়েছেন। নিহত উমর আলী (৩৮) গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার আতিকুর রহমানের ছেলে। শনিবার বিকেল ৫টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়। গোয়াইনঘাট থানার ওসি শফিকুর রহমান জানান, গোয়াইনঘাটের কুপার বাজারের মুদি দোকানি উমর শুক্রবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। গভীর রাতে কয়েক জন জেলে উমরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, হামলাকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯১২ ঘ.