২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছুরিকাঘাতে ‘ছিনতাইকারী’ নিহত

কক্সবাজারে ছিনতাইয়ের মালামাল বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

কক্সবাজার, অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে ছিনতাইয়ের মালামাল বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলা শহরের হাসপাতাল সড়কে এ হামলায় নিহত জাকের হোসেন একজন ছিনতাইকারী বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে এলাকার লোকজন নজরুল ইসলাম ও জসিম উদ্দিন নামের দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান আহমদ বলেন, শহরের ঘোনারপাড়া এলাকার কয়েকজন যুবক তাদের ছিনতাই করা মালামাল বিক্রির টাকার ভাগ নিয়ে সোমবার রাতে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এর জের ধরে মঙ্গলবার দুপুরে জাকের হোসেনকে ছুরিকাঘাত করে তাদের দলের অন্য সদস্যরা। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার পর বিকাল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২০১১ ঘ.