ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লাগলে এর আরোহী এক কিশোরী নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে সংঘটিত এই দুর্ঘটনায় নিহতের নাম মিম আক্তার (১৩)।
দুর্ঘটনায় পিকআপ ভ্যান আরোহী পারভীন আক্তার (২৮), খাদিজা বেগম (১৪), তাসরিন (৮), সুরুজ (২৮), তালহা (৮) ও চালক জুয়েল (২৮) আহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদপুর থেকে একটি পিকআপে করে তারা ঢাকার উত্তর বাড্ডায় আসছিলেন। চালক নিয়ন্ত্রণ হারালে রায়েরবাগে রাস্তার পাশে গাছের সঙ্গে এর সংঘর্ষ হয়।
হতাহতরা এক পরিবাবের সদস্য বলে তিনি জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমডি/১৪৩২ ঘ.
bdnews24