চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের সময় নাবালক থাকায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে রেহাই পেলেন চট্টগ্রামের এক আসামি।
আসামি মো.ফারুক কর্ণফুলী থানাধীন জুলধা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
সোমবার চট্টগ্রামের একটি আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো.রেজাউল করিম এ দ-াদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট চন্দন তালুকদার।
তিনি বলেন, ২০০৪ সালের ৯ জুন ধর্ষণের ঘটনার সময় ফারুকের বয়স ছিল ১২ বছর।
ওই ঘটনায় ২০০৪ সালের ১৪ জুন মেয়েটির বাবা বাদি হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন।
ওই বছরের ৬ সেপ্টেম্বর পুলিশ ফারুককে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।
অ্যাডভোকেট চন্দন আরো জানান, ২০০৫ সালের ১৪ জুন ফারুকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় অভিযোগ গঠন করে আদালত
২০০৪ সালের ৯ জুন দুপুরে ফারুক কালো জাম খাওয়ানোর লোভ দেখিয়ে তার প্রতিবেশি ১২ বছরের এক শিশুকে জুলধা খালের পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
রায় ঘোষণার সময় আসামি ফারুক আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২২৩৮ ঘ.
bdnews24