২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় মাটি খোঁড়ার সময় অস্ত্র উদ্ধার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাটি খোঁড়ার সময় অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 09:47 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

গাইবান্ধা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাটি খোঁড়ার সময় অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। সোমবার সকালে কঞ্চিপাড়ার একাডেমি মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় পাওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে তিনটি দেশি রিভলবার, একটি শাটার গান, রিভলবার তৈরির নানা ধরনের আটটি যন্ত্রাংশ ও দুই রাউন্ড গুলি। ফুলছড়ির বালাসী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক অশোক কুমার সিংহ বলেন, উত্তর কঞ্চিপাড়া গ্রামের ভুট্টো মিয়া একটি স’মিল স্থাপনের জন্য শ্রমিক নিয়ে কাজ করছিলেন। তিন থেকে চার ইঞ্চি গভীরে মাটি কাটার পর এসব মালামাল পাওয়া যায়। নৌ ফাঁড়িতে খবর দিলে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫৪৩ ঘ.