নারায়ণগঞ্জ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাস থেকে ছয় হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
শনিবার রাতে আটক আবদুর রহিম (৪৪) কক্সবাজারের দনিয়া বালুখালী গ্রামের প্রয়াত কালু মিয়ার ছেলে।
আব্দুর রহিম ইয়াবা ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মদনপুর এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে র্যাব-১০ এর সদস্যরা ছয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ওই মাইক্রোবাস থেকে ‘ইয়াবা ব্যবসায়ী’ আবদুর রহিমকে আটক করা হয়। এ সময় কৌশলে গাড়ির চালক পালিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তা জানান।
এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫১৩ ঘ.
bdnews24