২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জবাই করা যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে শনিবার জবাই করা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে শনিবার জবাই করা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সায়মন (২০) ফতুল্লার পাগলা দক্ষিণ রসুলপুরের আবুল কালামের ছেলে। রাজধানীর সদরঘাটে মামা আব্দুল মান্œানের দোকানে কাজ করতেন সায়মন। নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে সায়মনকে এলাকার ‘মাদক ব্যবসায়ী’ হান্নান ও সেলিম বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে দক্ষিণ রসুলপুরে একটি পরিত্যক্ত খামার বাড়িতে সায়মনের লাশ পাওয়া যায়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে জবাই করা হয়েছে। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৫৪৫ ঘ.