চাঁদপুর, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক ও তার ছেলের মৃত্যু হয়েছে।
এরা হলেন খারখাদিয়া গ্রামের কৃষক রুহুল আমিন (৫৫) এবং তার ছেলে মো. রাকিব (১৭)।
স্থানীয় এমরান হোসেন লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে রুহুল ও রাকিব ক্ষেতে কাজ শেষে একটি পুকুরে হাত-মুখ ধুতে যান।
ওই পুকুরে পড়ে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫০০ ঘ.
bdnews24