২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বজ্রপাতে নিহত ১

মেঘনার শাখা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত ও তিন জেলে আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 06:43 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

শরীয়তপুর, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনার শাখা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত ও তিন জেলে আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে বজ্রপাতে মেঘনার শাখা নদীতে একজন মারা যান ও তিন জন আহত হন বলে জানান গোসাইরহাট থানার ওসি সহিদুল ইসলাম। নিহত নোয়াব আলী মেলকার (৩২) ও অপর তিন আহত জেলে দক্ষিণ কোদালপুর মেম্বার পাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত সাইজ উদ্দিন (৩৮) কবীর (২৮) ও জামালকে (২২) গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে। গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি এলাকার সোহেল বেপারী জানান, শুক্রবার রাতে মেম্বার পাড়া গ্রামের চার জেলে মেঘনার শাখা নদীতে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে নোয়াব ঘটনাস্থলেই নিহত হন এবং অপর তিন জেলে আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৩২ ঘ.