২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরেলগঞ্জে পাইপগান উদ্ধার, আটক ২

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাতে মাছের ঘের থেকে গুলিসহ একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 11:31 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

বাগেরহাট, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাতে মাছের ঘের থেকে গুলিসহ একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাছের ঘেরের দুই কর্মচারী আব্দুল কাইয়ুম (৩২) ও জাহাঙ্গীর হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। শুক্রবার আদালতে হাজির করলে তাদের কারগারে পাঠানো হয়। মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে সোনাখালী গ্রামের একটি চিংড়ি ঘেরে পুলিশ অভিযান চালায়। ঘেরের গোলপাতার স্তূপে লুকিয়ে রাখা দেশে তৈরি একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা ঘেরের দুই কর্মচারীকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩০ ঘ.