২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের শৈলকুপার পল্লীতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঝিনাইদহ, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপার পল্লীতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দোহানাগিরাট গ্রামে এই সংঘাত বাঁধে বলে পুলিশ জানিয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। সংঘর্ষে ১৫টি ঘরও ভাংচুর হয়। স্থানীয়রা জানায়, দোহানাগিরাট গ্রামে দুটি দল আছে। এর মধ্যে লিংকনের দল বিএনপি সমর্থক এবং মিন্টুর দল আওয়ামী লীগ সমর্থক। দুই দলের মধ্যে শত্রুতা দীর্ঘদিনের। লিংকন সাংবাদিকদের বলেন, সোমবার তার অনুসারী আনিসুর রহমানকে প্রতিপক্ষ দলের লোকজন কুপিয়ে জখম করে। এ নিয়ে গ্রামে উত্তেজনা থেকে সকালে মংলার ওপর হামলা হয়। এ বিষয়ে মিন্টুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার সমর্থকদের দাবি, লিংকনের লোকজন ১৫টি বাড়িতে ভাংচুর চালিয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম মোল্লা জানিয়েছেন। তিনি বলেন, ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৪ ঘ.