২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বসছে

ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 09:40 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এই সভা হবে। সাত বিভাগ এবং ৬৪টি জেলা শহর থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে কমিটি ঈদের তারিখ নির্ধারণ করবে বলে কর্মকর্তারা জানান। বাংলাদেশে গত ২১ জুলাই রমজান মাস শুরু হওয়ায় শনিবার এই হিজরি মাসের ২৯তম দিন। শনিবার সন্ধ্যায় দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা গেলে রোববার ঈদ উল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে বাংলাদেশের মুসলমানরা ঈদ উদযাপন করবেন সোমবার। শুক্রবার চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, মিশর, ইয়েমেন ও লিবিয়াসহ আরব দেশগুলো ইতেমধ্যে রোববার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। এসব দেশে রোজা শুরু হয়েছিল বাংলাদেশের এক দিন আগে। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে বা ফ্যাক্স করে অথবা অন্য যে কোনো উপায়ে ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর আহ্বান জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ফোন নম্বরগুলো হলো- ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। আর ফ্যাক্স- ৯৫৬৩৩৯৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫৩৫ ঘ.