২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুই লাখ পাঁচ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুই লাখ পাঁচ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ঈদের আগে ২৭ জুলাই এবং ৫ অগাস্ট ঢাকায় জাল নোট চক্রের সদস্য গ্রেপ্তারের দুটি ঘটনা ঘটেছিলো। তখন এক ও অর্ধ কোটি টাকার জালনোটসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবার ভোরে যাত্রাবাড়ীর কাজলা ফিলিং স্টেশনের কাছ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেদী হাসান সমীর (৪০), তার স্ত্রী শিরিন আক্তার (৩৪) ও সোহেল এলাহী আপেল (২৭)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্রেতা সেজে তাদের গ্রেপ্তার করা হয়। এরা জাল টাকা প্রস্তুতকারীর সহযোগী। তিনি বলেন, সমীর আগেও একবার ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে বেরিয়ে তিনি এবার জাল টাকা চক্রে জড়িয়ে পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮৩০ ঘ.