২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশপুরে ভিজিডির চাল ‘আত্মসাৎ’, গ্রেপ্তার ২

ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শুক্রবার ইউপি সদস্যসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 09:22 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঝিনাইদহ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শুক্রবার ইউপি সদস্যসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য হাসানুজ্জামান হাসান ও স্থানীয় জলুলী বাজারের চাল ব্যবসায়ী শফি উদ্দিন। মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভিজিডির ২৪০ কেজি চাল গোপনে শফি উদ্দিনের কাছে বিক্রি করেন হাসানুজ্জামান। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদের আটক করে খবর দিলে পুলিশ শফি উদ্দিনের দোকান থেকে সব চাল উদ্ধার করে। ওসি আনোয়ার হোসেন আরো বলেন, এ দু’জনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৫১২ ঘ.