ঝিনাইদহ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর থেকে শুক্রবার চরমপন্থি সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
তাদের কাছ থেকে একটি বিদেশি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে র্যাব দাবি করেছে।
গ্রেপ্তার হয়েছেন সদর উপজেলার কোলা গ্রামের জলিল মণ্ডলের ছেলে আইনাল হক ওরফে আমিরুল (৩৭) এবং বড় খাজুরা গ্রামের রুস্তম আলীর ছেলে জামির হোসেন (২৭)।
এরা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য বলে র্যাব জানিয়েছে।
র্যাবের ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াডন লিডার মো. হামিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে গোপন সংবাদ পেয়ে হলিধানি গ্রামের জামতলা মাঠে অভিযান চালানো হয়। তাদের কাছে পাওয়া যায় একটি বিদেশি এলজি ও দুই রাউন্ড গুলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫২৭ ঘ.
bdnews24