২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে চিনি শোধন কারাখানাকে ২৩ লাখ টাকা জরিমানা

অপরিশোধিত তরল বর্জ্য ফেলে মেঘনা নদী দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের একটি চিনি শোধন কারখানাকে ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরিশোধিত তরল বর্জ্য ফেলে মেঘনা নদী দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের একটি চিনি শোধন কারখানাকে ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী মেঘনা ঘাট এলাকার আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড নামের কারখানাটিকে এ জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী জানান, আকস্মিক অভিযানে কারখানার বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বন্ধ ও একটি বাইপাস নালার মাধ্যমে বর্জ্য নদীতে বর্জ্য ফেরার প্রমাণ পাওয়া গেছে। “এ কারণে কারখানার ব্যবস্থাপনা পরিচালককে দণ্ডিত করে এ অর্থ আদায় করা হয়েছে।” “এ কারখানার তরল বর্জ্য পরীক্ষা করে সিওডি, বিওডি, ডিও এবং পিএইচ আদর্শ মান মাত্রার বাইরে পাওয়া গেছে। যা মেঘনার পানির জন্য খুবই ক্ষতিকর। শুনানিকালে কারখানার মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত মেজর খায়রুল বাশার এবং কারিগরি ব্যবস্থাপক রোমিও ভিলানুয়েভা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আগামীতে পরিবেশ সম্মতভাবে কারখানা পরিচালনার অঙ্গীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৬৫২ ঘ.