২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পিটুনিতে ‘চোর’ নিহত

মাছ চুরির অভিযোগে খুলনার ডুমুরিয়া উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

খুলনা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছ চুরির অভিযোগে খুলনার ডুমুরিয়া উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, রোববার ভোরে মাগুরাঘোনার বাদুড়িয়া গ্রামের পাঁচপোতা বিলে এ ঘটনা ঘটে। নিহত শতদল রায় (৪২) যশোরের কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামের বাসিন্দা। ডুমুরিয়া থানার ওসি এম মশিউর রহমান বলেন, ভোরে অলিয়ার রহমান শেখ ও খাত্তাব হোসেন সরদারের চিংড়ি ঘের থেকে শতদল ও তার তিন সহযোগী মাছ চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় অলিয়ার শেখ দেখে ফেললে চোরেরা তাকে আহত করে পালানোর চেষ্টা করে। পরে অলিয়ারের চিৎকারে আশপাশের লোকজন এসে শতদলকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ শতদলকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি জানান, গণপিটুনির ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত দু-তিনশ ব্যক্তির নামে মামলা করেছে। অপরদিকে মাছ চুরির অভিযোগে অলিয়ার বাদী হয়ে তিন জনের নামে মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৫২ ঘ.