২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুহাশ পল্লীতে বৃহস্পতিবার ইফতার মাহফিল

প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লীতে বৃহস্পতিবার ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

গাজীপুর, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লীতে বৃহস্পতিবার ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হুমায়ুন আহমেদ স্মৃতি সংসদ এই অনুষ্ঠান আয়োজন করেছে। এতে হুমায়ূন আহমেদের মেয়ে নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ, ছেলে নুহাশ হুমায়ূনসহ স্বজনরা উপস্থিত থাকার কথা রয়েছে। স্মৃতি সংসদের আহ্বায়ক গাজীপুরের পিপি অ্যাডভোকেট নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বাদ আছর থেকে প্রয়াত কথাসাহিত্যিকের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া হবে। ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে। হুমায়ূনের ছেলে-মেয়েরা অনুষ্ঠানে থাকার কথা দিয়েছেন বলে নুরুল আমিন জানান। গত ৯ অগাস্ট হুমায়ূনের মেয়েদের উপস্থিতিতে নুহাশ পল্লীতে এ স্মৃতি সংসদ গঠিত হয়। সেদিনই নুরুল আমিনকে আহ্বায়ক করে নয় সদস্যের কমিটি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮২৫ ঘ.