২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবার পরীধি বাড়ানোর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য সেবার পরীধি আগামী দুই বছরে আরো বিস্তুৃত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য সেবার পরীধি আগামী দুই বছরে আরো বিস্তুৃত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। শনিবার বন্দর নগরীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য মহাজোট সরকার বদ্ধপরিকর। এ জন্য সরকার ইতোমধ্যে ৫৯ হাজার ডাক্তার ও নার্স নিয়োগ দিয়েছে এবং ইন্টার্ন চিকিৎসকদের ভাতাও দ্বিগুণ করেছে। এ ধারা অব্যাহত থাকবে।” বর্তমান সরকারের আমলে ১২ হাজার কমিউনিটি ক্লিনিক চালুর বিষয়টি তুলে ধরে রুহুল হক বলেন, “স্বল্প বাজেটে এসব ক্লিনিক চালু করে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির বিষয়টি বিশ্ব দরবারে সম্মান কুড়িয়েছে।” বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আগামী নির্বাচনে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে প্যানেল দেওয়ার জন্য বিএমএ নেতাদের প্রতি আহবান জানান মন্ত্রী। বিএমএ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও স্বাচিপ আহবায়ক ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইঁয়া, চট্টগ্রাম নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন, স্বাচিপের কেন্দ্রীয় মহাসচিব ডা. আর্সালান বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/২০৩৬ ঘ.