চুয়াডাঙ্গা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ হেফাজতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি পালিয়ে গেছে।
শনিবার ভোরে পালিয়ে যাওয়া এ আসামিকে ধরতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
একটি মারামারি মামলার পলাতক আসামি আমিনুল (৩০) দামুড়হুদার কলাবাড়ি গ্রামের আইয়ুব আলীর ছেলে।
দামুড়হুদা থানার ওসি মো. আজিজুল হক জানান, গতকাল অসুস্থ্য হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
“শনিবার ভোরে সেহেরির সময় তার পাহারায় থাকা দুই কনস্টেবল ওষুধ আনতে গেলে সে পালিয়ে যায়।”
“আমিনুল ঘুমিয়ে থাকায় তার হ্যান্ডকাপটি খুলে দেওয়া হয়েছিলো।”
দায়িত্বে থাকা পুলিশ দুই কনেস্টবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০৯ ঘ.
bdnews24