২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ সেপ্টেম্বর বসছে সংসদ

আগামী ৪ সেপ্টেম্বর বিকাল ৫টায় নবম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৪ সেপ্টেম্বর বিকাল ৫টায় নবম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হবে। রোববার এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে নবম জাতীয় সংসদের এই অধিবেশন আহ্বান করেছেন। গত ৮ জুলাই সংসদের ত্রয়োদশ অধিবেশন শেষ হয়েছিল। ওই অধিবেশনেই ২০১২-১৩ অর্থবছরের বাজেট পাস হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৮২৮ ঘ.