২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিকেট কালোবাজারি: চট্টগ্রামে দুই জন গ্রেপ্তার

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 06:23 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

চট্টগ্রাম, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে টিকিটসহ মো. শফিক (২৮) ও আজিজুর রহমান (২৯) নামের ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তারেক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুই জনের কাছ থেকে ১৮ অগাস্টের সুবর্ণ এক্সপ্রেস ও তূর্ণা নিশিথার ৪০টি আসনের টিকেট পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, সুমন নামের এক রেল কর্মচারীর মাধ্যমে তারা টিকেটগুলো কালো বাজারে বিক্রির জন্য সংগ্রহ করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/জেকে/১২২০ ঘ.