২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর-গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহীবাস ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই বাস যাত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 08:18 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ফরিদপুর/গাজীপুর, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহীবাস ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই বাস যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বাশাগাড়ি নামক স্থানে এ দুর্ঘটনায় নিহতরা হলেন- ফরিদপুর পাট গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন (৩৫) ও সদর উপজেলার চরজ্ঞানদিয়া গ্রামের শফিকুল ইসলাম বকুল (২৮)। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শাহরিয়ার হাসান বলেন, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী লোকাল বাসের সঙ্গে বিপরীতমুখী কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বকুল মারা যান। হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীরের মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় সকালে যাত্রীবাহী লেগুনা ও পিকআপের সংঘর্ষে লেগুনা চালকের সহকারী মো.শাহারুলের (১৩) মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচজন। শাহারুল রাজশাহীর বাঘা থানার বকুলপুরের বদরুল মন্ডলের ছেলে। কোনাবাড়ি মহাসড়ক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গাজীপুরগামী পিকআপটি সামনে থাকা যাত্রীবাহী লেগুনাকে সজোরে ধাক্কা দিলে লেগুনার পেছনে দাঁড়িয়ে থাকা শাহারুল ঘটনাস্থলেই মারা যান। পুলিশ পিকআপসহ চালক আমির হোসেনকে আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪১৫ ঘ.