মুন্সীগঞ্জ, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছেন।
বুধবার রাতে ঢাকার শাহবাগ এলাকা থেকে তাজেল ছাড়াও ওই মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয় বলে শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
তাজেল পুলিশের তালিকাভুক্ত আসামি, তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। ওসি বলেন, তাজেল বাঘরা এলাকার আতঙ্ক হয়ে ছিল। তাকে গ্রেপ্তারে জনমনে স্বস্তি ফিরেছে।
গ্রেপ্তার অন্যরা হলেন- সোহরাব (২৫), বাবু (২৪), মিজানুর (২৬), আসানুল (২৩) ও খোরশেদ (৫০)।
তাদের ঢাকায় গ্রেপ্তারের পর শ্রীনগরে আনা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২৮ ঘ.
bdnews24