ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান পার্বত্য জেলার বোমাং সার্কেল প্রধান, বোমাং রাজা অংশৈ প্রু চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বুধবার এ কথা জানান।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “রাজা অংশৈ প্রু চৌধুরী বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন স¤প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বিরাট অবদান রেখেছেন। তার মৃত্যুতে পার্বত্যবাসী একজন নিবেদিত প্রাণ ব্যক্তিত্বকে হারালো।”
প্রধানমন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বার্ধক্যজনিত কারণে বুধবার সকালে জেলা শহরে নিজের বাড়িতে রাজা অংশৈ প্রু চৌধুরী মারা যান। তার বয়স হয়েছিল ৯৮ বছর।
অংশৈ প্রু ১৯৯৮ সালে বোমাং সার্কেলের পঞ্চদশ রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৭৯ থেকে ৮২ সাল পর্যন্ত জিয়াউর রহমান সরকারের খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন অংশৈ প্রু। সে সময় তিনি বান্দরবান থেকে জাতীয় সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৫২৮ ঘ.
bdnews24